বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ৩

cGcpK1RN8aIgএক সেনা সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ জন। আহত তিনজনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। রামু ১০ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার সময় উখিয়া উপজেলার মনখালী এলাকায় সেনাবাহিনীর নিয়মিত মহড়া চলছিলো। এসময় গোলা কামানে ভর্তি করতে গিয়ে বিস্ফোরণে কর্পোরাল ইব্রাহীম খলিল নিহত হন।

এতে আহত হন তার পাশে থাকা লেন্স নায়েক হাবিব, সার্জেন্ট রাসেল ও কর্পোরাল হুমায়ুন। আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের ৩ জনকে বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন