বুধবার ৪ নভেম্বর ২০২৬

পৌরভোটকে ঘিরে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা

elec-39128আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে দেশের সবকটা নির্বাচনী এলাকায় ভোটের হাওয়া বইতে শুরু করেছে। মেয়র প্রার্থীরা ভোটারদের আশীর্বাদ নিতে জনসংযোগ আর সভা সমাবেশ শুরু করেছেন।

আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা মনে করেন- দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলে, তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসবে। আর বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা মনে করেন- স্থানীয় নির্বাচনে দলের চেয়ে ব্যক্তিকেই বেশি প্রাধান্য দেন ভোটাররা।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিল্প শহর মাধবদীতে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মনোনয়ন সংগ্রহের পর থেকেই নিজের অবস্থানকে জানান দিতে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

পাড়া মহল্লায় সভা-সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে পৌরবাসীকে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি।

আরও পড়ুন