বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বরগুনার ৩ পৌরসভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত

election31আসন্ন পৌরসভা নির্বাচনে বরগুনার তিনটি পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার বিকেলে বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা তথ্যটি জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বরগুনা পৌরসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, পাথরঘাটা পৌরসভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মনিরুজ্জামান এবং বেতাগী পৌরসভায় বেতাগী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ন কবিরকে দলীয় মনোনয়ন দিয়েছে জেলা বিএনপি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, তিনটি পৌরসভা থেকে তিনজনকে চূড়ান্ত করে তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৬ পৌরসভায় ভোট হবে- যাতে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচন হবে দলীয় মনোনয়নে, দলীয় প্রতীকে। অবশ্য কাউন্সিলর পদের ভোট আগের মতোই নির্দলীয়ভাবে হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়ন বাছাই, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

আরও পড়ুন