জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক মারা গেছেন। সোমবার ভোর পৌনে ৫টার দিকে স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দিন এ তথ্য জানা।
তিনি বলেন, ‘সচিব স্যারের হার্টে সমস্যা ছিল। এছাড়া ফুসফুসে ক্যান্সার ছিল। সোমবার ভোর চারটা ৫৫ মিনিটে স্কয়ার হাসপাতালে মারা যান।’
যোহর নামাজের পর সচিবালয়ে মসজিদ চত্বরে আবু বকর সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হয় বলেও জানান জনসংযোগ কর্মকর্তা।
আবু বকর সিদ্দিক এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব পালন পালন করেন।


