বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন: ঢাবি ভিসি

first-decবিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে র‌্যালি, আনন্দ শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে বিভিন্ন সংগঠন। বিজয় র‌্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাত্তরে গণহত্যাকে পাকিস্তান অস্বীকার করায় দেশটির সঙ্গে সরকারকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

সাহসী বাঙালি জাতির বিজয়ের মাস ডিসেম্বর। ১৬ ডিসেম্বর লাখো প্রাণের বিনিময়ে অর্জিত চূড়ান্ত স্বাধীনতার উদযাপন তাই বরাবরই উচ্ছ্বাসের। বিজয়ের মাসকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করে র‌্যালি। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৭১’র গণহত্যাকে পাকিস্তান অস্বীকার করায় তীব্র নিন্দা জানান।

এদিকে, বিজয়ের মাস শুরু হওয়ায় রাজধানীতে জাতীয় পতাকা নিয়ে একাডেমি প্রাঙ্গণ থেকে শহীদ মিনার পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে বাংলাদেশ শিশু একাডেমি। বিভিন্ন বয়সী শিশুরা উৎসাহ উদ্দীপনা নিয়ে র‌্যালিতে অংশ নেয়।

অপরদিকে, ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি করে শপথ গ্রহণ ও পতাকা মিছিল করেছে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন কমিটি। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জামায়াতকে শুধু নিষিদ্ধই নয়, জার্মান ন্যাৎসি বাহিনীর মতো বিচার করা উচিত।

আরও পড়ুন