দেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পসহ ২ হাজার ৩৭ কোটি টাকার ৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে দেশের শহর ও গ্রামের মানুষের জীবনযাত্রার মানের ব্যবধান কমবে।
অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৬১৫ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট একটি মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং ১৩৩ কোটি টাকা ব্যয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্লাস্টিক শিল্পনগরী স্থাপন।


