বুধবার ৪ নভেম্বর ২০২৬

শীতে যাই পড়ুন না কেন, রং যদি মানানসই না হয় – সব মাটি

hollywood-celebrity-winter-fashion-2014-1গুটি গুটি পায়ে শীত যখন এসেই পড়েছে, তখন আর দেরি কেন ? এখনই তো স্টাইল করার সেরা সময় । তা ছাড়া, দু’দিন বাদেই ক্রিসমাস, পরের হপ্তায় নিউ ইয়ার । ফলে দু’টি পার্টি – একটি ৩১ তারিখের নিউ ইয়ার্স ইভ । দ্বিতীয়টি ১ তারিখের হ্যাপি নিউ ইয়ার । আঙুলের কড়ে তিনটি স্পেশাল ডে । সঙ্গে গোটা শীতটাতেই বেড়াই বেড়াই ব্যাপার – আড্ডা, নাটক, সিনেমা, সার্কাস, চিড়িয়াখানা, পিকনিক, টুক করে পৌষ মেলা থেকে ঘুরে আসা । আবার কক্সবাজার,রাঙামাটি, জাফলংকে টুক করে টুকি । এসবের মাঝেই পোশাক ব্যাপারটা দারুণ ডমিনেটিং হয়ে দাঁড়ায় । প্যাচপেচে ঘাম নেই । মেকআপ গলে যাওয়া নেই । সোয়েটারফোয়েটারে যেমন খুশি সাজো ! সে জন্যই শীতের অপেক্ষায় চাতকপাখি হয়ে বসে থাকেন তাঁরাই, যাঁরা একটু সাজুগুজু করতে ভালোটালো বাসেন ।

সত্যি বলতে কী, শীতের পোশাকে নিজেকে দারুণভাবে সাজিয়ে তোলা যায় । মারমার কাটকাট ফ্যাশনপূর্ণ পোশাকে ওয়ার্ড্রোবটাকেও ভরিয়ে তোলা যায় । তবে হ্যাঁ, তুখোড় ফ্যাশন সেন্স থাকা চাই । শীতে যাই পড়ুন না কেন, রং যদি মানানসই না হয় – সব মাটি । সকলের আকর্ষণের কেন্দ্র থেকে অনেক দূরে সরে যাওয়ার একটা ভয়াবহ চান্স থেকেই যায় । সেই সঙ্গে মাঠে মারা যাবে আপনার স্টাইল স্টেটমেন্ট ।

তাই শুধু আপনার জন্যই শীত স্পেশাল কয়েকটি রং নিয়ে আলোচনা করব :

সাদা কালোয় জমবে ভালো…
সাদা কালো পোশাকের আবেদন সম্পর্কে ফ্যাশন দুরস্তদের ভালোই আইডিয়া আছে । গ্ল্যামার জগতে সাদা এবং কালোর ট্রিটমেন্ট আলাদা । কেননা, সাদা ও কালোকে বয়সের গণ্ডিতে কখনওই ধরে রাখা যায় না । আট থেকে আশি, সাদা কালো সকলকেই দারুণ মানিয়ে যায় । যে কেউ পরতে পারেন । খুকুমণিকে সাদা কালো সোয়েটারে ফাটাফাটি লাগবে । দিদুনকেও দিব্যি মানাবে । ইউনিসেক্স কম্বো হিসেবে কালো ট্রাউজ়ার, সাদা শার্টের সঙ্গে কালো জ্যাকেট বা কোট, আর কী চাই !

বাজিমাত করতে শুধুই গ্রে…
শুধু ধূসর রংটিকে ঘিরেই সেরে ফেলতে পারেন সাজ । চোখ ধাঁধানো কম্বিনেশনে ধূসরের জুড়ি পাওয়া সত্যি মুশকিল । একটা সময় ধূসরকে মনে করা হত দাদু দাদু রং । কিন্তু কলেজ পড়ুয়াদের দৌলতে রংটি আলাদা মাত্রা খুঁজে পেল । ধূসর দাদু থেকে জোয়ান হয়ে উঠল । গ্রে কালারের টি শার্টের মারাত্মক ক্রেজ় বেড়ে গেল । এসব দেখে ফ্যাশনগুরুরা সব বয়সিদের জন্যই গ্রে পোশাক বানিয়ে ফেললেন । তাই এখন ওয়ার্ড্রোবে গ্রে থাকা মাস্ট । মেয়েদের বলি, ক্রিসমাস ডে-তে একটু অন্যরকম হতে চাইলে লালের বদলে ধূসরটাই যদি চয়েস হয়, কম্বো হিসেবে বেছে নিন হালকা গোলাপিকে । লালের মৃদু টাচও ধূসরের বিউটি বাড়িয়ে দেবে ।

নীল আর বার্গেন্ডি
শীতের পোশাক সম্ভারে মাস্ট হ্যাভদের তালিকায় নীল আর বার্গেন্ডি কম্বিনেশন যোগ করত পারলে দারুণ হবে । এই কম্বিনেশনের পোশাক থাকলে আর কোনও চিন্তা নেই । নেভি ব্লু ট্রাউজ়ারের ওপর বার্গেন্ডি জ্যাকেট আপনাকে দারুণ মানিয়ে যেতে পারে ।

আরও পড়ুন