বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা উত্তরের কাউন্সিলর পদপ্রার্থী গ্রেফতার

arrest-1427971650

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও জামায়াত নেতা সাইদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শেরে বাংলা নগর থানার ওসি (তদন্ত) জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

অন্যদিকে, সাইদুর রহমান জানান, তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা তিনি জানতেন না।

আরও পড়ুন