বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিপিএলে প্রথম শতরানের মালিক এভিন লুইস

AXhqANz6fn3Oবিআরবি বিপিএল সিজন থ্রিতে রান খরা কিছুটা কাটালেন ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস। এবারের বিপিএলে প্রথম শতক হাঁকিয়েছেন বরিশাল ব‍ুলসের এ ব্যাটসম্যান। ঢাকার ১৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে তার বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পায় বরিশাল। ৬৫ বলে ১০১ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন তিনি।

এই ইনিংস খেলার পথে সাতটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকান ক্যারিবীয় এই তরুণ। ২৩ বয়সী এই তরুণের জন্য যে কোনো ফরম্যাটের ক্রিকেটে এটাই প্রথম শতরান। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলে নিয়মিত খেলেছেন লুইস। এছাড়া ত্রিনিদাদ এন্ড টোবাগো এবং ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিলেও খেলে থাকেন তিনি।

আরও পড়ুন