বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সৈয়দ আশরাফের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলাম আর নেই

syed-wahidul-islamবাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের একমাত্র ছোট ভাই ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচা সৈয়দ ওয়াহিদুল ইসলাম আর নেই। মঙ্গলবার রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সৈয়দ ওয়াহিদুল ইসলামের পরিবার সূত্র জানায়, রাতে সৈয়দ ওয়াহিদুল ইসলাম অসুস্থ বোধ করলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ ওয়াহিদুল ইসলাম তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন