বুধবার ৪ নভেম্বর ২০২৬

৯৩ পৌরসভায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা

jp-logoপৌরসভা নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন জেলার ৯৩টি পৌরসভায় মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি।

মনোনীতদের উল্লেখ করে বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয় থেকে একটি তালিকা পাঠানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৫ পৌরসভায় নির্বাচনে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

গত রোববার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন এরশাদ এবং তার স্ত্রী ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

টাঙ্গাইলের তিনটি পৌরসভায় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। এরা হলেন- টাঙ্গাইল সদরে মো. মোজাম্মেল হক, ধনবাড়ী পৌরসভায় ফেরদৌস আহমদ এবং সখীপুরে আয়নাল হক শিকদার।

জামালপুরের সরিষবাড়ি পৌরসভায় জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মো. এনামুল হক জোয়ার্দার, ইসলামপুরে খোরশেদ আলম ও জামালপুর সদরে খন্দকার হাফিজুর রহমান।

ময়মনসিংহের মুক্তাগাছায় মো. আতাউর রহমান লেলিন, ত্রিশালে মো. শফিকুল ইসলাম, নান্দাইলে মো. শফিকুজ্জামান এবং ফুলবাড়িয়ায় মো. জিয়াউর রহমান খানকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

নেত্রকোণার মদনে দলটি থেকে মো. ফিরোজ খাঁনকে মনোনয়ন দেওয়া হয়েছে।কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. আবুবক্কর সিদ্দিক এবং কটিয়াদিতে অ্যাডভোকেট আলাউদ্দিন আহম্মেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ঢাকার সাভারে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন মো. আজিজুর রহমান।

এছাড়া রাজবাড়ী সদরে মো. শুকুর চৌধুরী, পাংশায় মো. তজিবর রহমান, গোয়ালন্দে মো. হেলাল মাহমুদ; মাদারীপুর সদরে মো. সিরাজুল হক, নরসিংদীর মনোহরদীতে নজরুল ইসলাম সরকার বাবুল মনোনয়ন পেয়েছেন।
মেহেরপুরের গাংনীতে এস এম মোর্তুজা আলম, কুষ্টিয়ার কুমারখালীতে মো. আবুল কালাম, যশোরের বেনাপোলে মোহাম্মদ আব্দুস সবুর, বাগেরহাট সদরে মীর্জা আলী হাসান এবং মংলায় তালুকদার আক্তার ফারুক, সাতক্ষীরার কলারোয়ায় মো. মুনছুর আলী, সাতক্ষীরা সদরে শেখ আজাহার হোসেনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

কুমিল্লার চান্দিনায় আবুল কালাম আজাদ, লাকসামে মো. মোখলেছুর রহমান, দাউদকান্দিতে ভিপি মো. অহিদুল ইসলাম সরকার, চৌদ্দগ্রামে মো. খোরশেদ আলম, হোমনায় মো. ইসমাইল হোসেন সিরাজী, বরুড়ায় এসএ ওয়াদুদ মিয়াজী মনোনয়ন পেয়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. শফিকুল ইসলাম পাটোয়ারী, হাজীগঞ্জে এম এ সেলিম মাহমুদ, নোয়াখালীর চাটখিলে ফজলুল করিম, লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল ওয়াদুদ মৃধা, রায়গঞ্জে মোহাম্মদ মহসিন; চট্টগ্রামের বাঁশখালীতে মো. ইব্রাহীম আল হোসাইন, সাতকানিয়া মো. ইউসুফ চৌধুরী, মিরসরাইয়ে মো. এরশাদ উল্ল্যাহ, পটিয়ায় সামসুল আলম মাস্টার, রাউজানে মেজবাহ উদ্দিন আকবর, রাঙ্গুনিয়ায় রাজিবুল ইসলাম শিকদার, সীতাকুন্ডে নুরুন্নবী ভূঁইয়া; খাগড়াছড়ি সদরে মোহাম্মদ ইসহাক, ফেনী সদরে মির্জা ইকবাল আলমগীর, রাঙামাটিতে ডা. শিবপ্রসাদ মিশ্র, বান্দরবান সদরে মিজানুর রহমান বিপ্লবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

রাজশাহীর কেশরহাটে মো. জয়নাল আবেদীন, গোদাগাড়ীতে মো. গোলাব হোসেন, ভবানীগঞ্জে মো. আবু তালেব প্রামানীক, দুর্গাপুরে মো. আজহার আলী, পুঠিয়ায় মো. এনামুল হক; জয়পুরহাট সদরে আ স ম মোক্তাদির তিতাস, কালাইয়ে মো. আমিনুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ সদরে মো. শাহজাহান আলী, নাচোলে মো. তৌহিদুল ইসলাম শাহীন; নওগাঁ সদরে মো. ইফতারুল ইসলাম বাবুল, নাজিরপুরে মো. আজগর আলী; নাটোর সদরে মো. আব্দুল মান্নাফ, বড়াইগ্রামে বেলাল আহমেদ হিরু; পাবনা সদরে গোলাম মোস্তাফা চৌধুরী, সুজানগরে মো. মমতাজ উদ্দিন বিশ্বাস; সিরাজগঞ্জ সদরে মির্জা ফারুক আহম্মেদ, শাহজাদপুরে মো. রফিকুল ইসলাম রফিক মনোনয়ন পেয়েছেন।

সিলেটের জকিগঞ্জে মো. আব্দুল মালেক ফারুক, কানাইঘাটে বাবুল আহম্মেদ; সুনামগঞ্জের দিরাইয়ে রফিকুল ইসলাম রফিক সরদার; মৌলভীবাজারের কুলাউড়ায় মো. মহিবুর রহমান, কমলগঞ্জে রফিকুল আলম, বড়লেখায় মীর মো. মজিবুর রহমান; হবিগঞ্জ সদরে মোল্লা আবু নাঈম মো. শিবলী খায়ের, নবীগঞ্জে মাহমুদ চৌধুরী, চুনারুঘাটে আসিফ ইকবালকে মনোনীত করেছে জাতীয় পার্টি।

বরগুনা সদরে মো. আব্দুল জলিল হাওলাদার, পাথরঘাটায় মো. আবুল কালাম আজাদ; পটুয়াখালীর কলাপাড়ায় হুমায়ন কবির মাসুম খান, কুয়াকাটায় মো. আনোয়ার হাওলাদার মনোনয়ন পেয়েছেন।

রংপুরের বদরগঞ্জে মো. লতিফুল খবির; দিনাজপুর সদরে মো. আব্দুল মোতালেব, ফুলবাড়িতে মো. জামিল হোসেন, বীরগঞ্জে মো. দেলোয়ার হোসেন আবু, হাকিমপুরে মো. সুরুজ আলী শেখ, ঘোড়াঘাটে শেখ রাজু আহম্মদ; ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মো. শামসুল আরেফিন, পীরগঞ্জে মো. গোলাম হোসেন; নীলফামারীর সৈয়দপুরে মো. জয়নাল আবেদিন, জলঢাকায় শাহ আব্দুল কাদের চৌধুরী, পাটগ্রামে মো. আব্দুল হামিদ রঞ্জু; কুড়িগ্রামের উলিপুরে একে এম শফিকুল ইসলাম, নাগেশ্বরীতে মো. আব্দুর রহমান মিয়া, সুন্দরগঞ্জে মো. মশিউর রহমান সরকার এবং গাইবান্ধা সদরে মো. আখতার হোসেন জুয়েলকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

আরও পড়ুন