দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনায়, এর আগে সকালে সাতক্ষীরায় দুর্ঘটনা দুটি ঘটেছে।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের স্টেডিয়াম ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা শহরের জয়নগর এলাকা থেকে ইজিবাইকে করে পারলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বীথি। ইজিবাইকটি সড়ক ভবন এলাকায় পৌঁছলে ঝাঁকুনি খেয়ে রাস্তায় পড়ে যায় সে।
এসময় পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।


