নারায়ণগঞ্জে কফু মিয়া নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ফতুল্লা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে হাটখোলা এলাকার আবু বকর সিদ্দিকের বাড়িতে পাহারা দিচ্ছিলেন নৈশপ্রহরী কফু মিয়া। সকালে তার বাড়ির সামনে লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে রাতের কোন এক সময় তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


