বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার

চট্টগ্রামচট্টগ্রামে নিখোঁজের দুইদিন পর এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সজল খান পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় সকালে শহরের আনোয়ারা এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সজলের স্বজনরা জানায়, মাহফিলে যাওয়ার কথা বলে মঙ্গলবার রাতে সজলের দুই বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। পরে বুধবার রাতে আনোয়ারা এলাকার মোহছেন আউলিয়া খালে সজলের লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহম্মদ সবুর বাদী হয়ে ৬ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন