পৌর নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে দেশের বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি, নিয়ম মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।
শাহনেওয়াজ আরও বলেন, ‘যে অভিযোগগুলো এসেছে তার সবগুলো পুরোপুরি সত্য আমি বলব না। তার মধ্যে সামান্য কিছু হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো আমরা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে নির্দেশ দিয়েছি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সুযোগ-সুবিধা করে দেয়ার জন্য এবং কেউ যেন বাধাপ্রাপ্ত না হয় এজন্য ব্যবস্থা নিতে।’


