বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাহজালালে ৩৭ কেজি স্বর্ণ উদ্ধার

Gold_seigeহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯ কোটি টাকার মূল্যের ৩৭ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বৃস্পতিবার সন্ধ্যায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে-৫৮৬) ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) শাহীদুজ্জামান সরকার বলেন, ফ্লাইটটি সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সব যাত্রী নেমে যাওয়ার পর কাস্টম ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় যাত্রী সিটের নীচ থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের বাজার মূল্য প্রায় ১৯ কোটি টাকা।

আরও পড়ুন