বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

কোটি টাকার ভারতীয় জাল মুদ্রাসহ আটক পাকিস্তানি

Pakistani_এক পাকিস্তানিসহ ৬ জাল মুদ্রা ও মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত পাকিস্তানি নাগরিক হলেন আব্দুল্লাহ সেলিম (৪২)। অন্যরা হলেন বাংলাদেশের নাগরিক মোহাম্মদ জাহাঙ্গীর (৪৪), মামুনুর রশীদ (৪৬), আব্দুল খালেক (৫৫), কামরুল ইসলাম (২৮) ও মোহাম্মদ আবু সুফিয়ান (৪৮)।

আটকদের কাছ থেকে এক কোটি টাকার ভারতীয় জাল রুপি, ৬ লাখ ২৪ হাজার বাংলাদেশি টাকা, বিপুল পরিমাণ ইউএস ডলার, পাকিস্তানি রুপি, আরব আমিরাতের দিরহাম, সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে ২১ টি বিভিন্ন দেশের পাসপোর্ট ও ভূয়া সিল পাওয়া যায়।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম শাখা) রুম্মন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার বেলা ১২টার দিকে র‌্যাব সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন