বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফিফার আরও দুই কর্তা গ্রেপ্তার

1445404555দুর্নীতির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) দুই সহ-সভাপতি। স্থানীয় সময় সকালে জুরিখের দ্যা বাউ ওলাখ হোটেল থেকে সুইস পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন- হন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট ও প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুত।

ফিফার সহ-সভাপতি পদ ছাড়াও, বর্তমানে কনকাকাফের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন আলফ্রেদো এবং নাপুত পাল করছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের সভাপতির দায়িত্ব।

অর্থ, মানবপাচার ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হন ফিফা কার্যনির্বাহী কমিটির প্রভাবশালী এই দুই সদস্য। এদিকে, ফুটবলের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মার্কিনিদের অনুসন্ধান ও গ্রেফতার প্রক্রিয়ায় ফিফার পূর্ণ সহযোগিতা রয়েছে।

ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশনের সভাপতি জেফরি ওয়েব দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর, চলতি বছর মে মাসে কনকাকাফের দায়িত্ব নেন আলফ্রেদো হাউয়িট। আর নাপুত কনমেবলের সভাপতি নির্বাচিত হন চলতি বছর মার্চে।

ফলে এবার প্রশ্নবিদ্ধ হলেন- ফিফার নব-নিযুক্ত কর্মকর্তারাও। এদিকে, সুইজারল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে স্থানীর গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের তালিকায় আপাতত নিষিদ্ধ সভাপতি সেপ ব্ল্যাটার ও প্রধান সহ-সভাপতি জেরোম ভালকের নাম নেই।

আরও পড়ুন