বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেইসবুক বন্ধ: দয়া নয়, দোয়া চাই…

Sabbir_Khanসাব্বির খান, সুইডেন থেকে।

সামাজিক মাধ্যম ফেইসবুকের মাধ্যমে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ আহমেদ পলক ও প্রতিমন্ত্রী তারানা হালিমকে কিছু প্রশ্ন করার কথা ভাবছিলাম বেশকিছু দিন ধরে। কিন্তু যেহেতু তাঁরা এই মাধ্যমটি বাংলাদেশে একতরফা ভাবে বন্ধ রেখেছেন অনেকদিন ধরে, তাই লিখে আর কি হবে! তাঁরাতো আর দেখতে পাবেন না।

দুঃখের বিষয় হচ্ছে, ওনারা জনপ্রতিনিধি হয়েও জনগনের সাথে সরাসরি যোগাযোগ এবং সংস্পর্শতা বন্ধ করে শুধুমাত্র সেমিনারের কুটিরে আবদ্ধ রেখেছেন নিজেদেরকে। তাঁদের এই আচরন নিঃসন্দেহে বিমাতাসুলভ। গণতন্ত্রের প্রথম শর্তটি তীর্যকভাবে অবহেলা করে ওনারা আমাদের মনে কষ্ট দিচ্ছেন, যা বহুমাত্রিক হারে বেড়েই চলেছে প্রতিদিন।

মন্ত্রীমহোদয়গণ, এপর্যায়ে আপনাদের “দয়া নয়, বরং দোয়া চাই”, যাতে সৃষ্টিকর্তা সবাইকে সহ্যের ক্ষমতা দেন।

লেখক: সুইডেন প্রবাসী লেখক, কলামিস্ট

আরও পড়ুন