বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে জাতীয় শ্রমিক লীগের নয়া কমিটি

sromik-league-logo-300x271যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। নতুন এ কমিটিতে কাজী আজিজুল হক খোকনকে সভাপতি এবং জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ৬০ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নতুন কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. করিম, মো. মঞ্জুর চৌধুরী, সাইদুল ইসলাম, অধ্যক্ষ বশির আহমেদ, মাওলানা বজলুর রহমান, এমএ আলম বিপ্লব, হোসেন সোহেল রানা, মো. টি মোল্লা, ইলিয়ার রহমান, আব্দুর রউফ পাশা, খান শওকত, মো. গিয়াস উদ্দিন নান্নু, মো. রকিব উদ্দিন, খন্দকার আক্কাস আলী, মোঃ আনিচুর রহমান ও জিয়াউল হক টিসু।

নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানাত হাসান, মো. হোসেন তাহাজ্জল, মাহবুবর রহমান সাবু, শফিউল গনি খালেত, লস্কর মইজুর রহমান জুয়েল, মো. সুমন, মো. ইদ্রিস আলী, সাজ্জাদুর রহমান, জাকিউল আলম মিঠু, স্বপন কুমার কুণ্ডু, মো. বোরহান উদ্দিন. আতাউর রহমান আতা, এমডি আব্দুল মমিন. তৌহিদুল ইসলাম, মো. ওমর ফারুক, শেখ ইমন জীবন, মো. রাকিব উদ্দিন, গনেশ সাহা, পিংকু দাস, মো. তুহিন ও গৌতম কুমার।

নতুন কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুজ্জামান উত্থান, দপ্তর সম্পাদক তৌফিকুল রিওন, সহ-দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন, সহ অর্থ সম্পাদক আবিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম মোল্লা, সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক গৌতম কুমার(২), শ্রমিক কল্যাণ সম্পাদক নোমান শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম খান মামুন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের রাহাত, মহিলা বিষয়ক সম্পাদক রিমা আকতার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সানিয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আউয়াল বিশ্বাস।

এ ছাড়া কার্যকরী সদস্যরা হলেন সুমন চৌধুরী, জাকির হোসেন টিপু, মো. কে আহমদ, জুয়েল, সাবিনা ইয়াসমিন সম্পা ও মো. হুমায়ুন কবির।

আরও পড়ুন