বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ

demraরাজধানীতে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম এনামুল হক গিয়াস। তিনি ডেমরার পশ্চিম সানারপাড়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, শনিবার দুপুরে পশ্চিম সানারপাড়ার একটি বাগানের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ডেমরা থানার এসআই আশীষ কুমার দেব জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পশ্চিম সানারপাড়ের তাঁতীবাজার পুকুরপাড় থেকে এনামুল হক গিয়াসের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার নাম এনামুল হক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের ধরতে এরই মধ্যে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান এসআই।

আরও পড়ুন