শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

Pপাঁচদিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সিঙ্গাপুরে চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কূটনৈতিক কোরের ডিন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জতসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

চিকিৎসার জন্য গত ১ ডিসেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন চোখের গ্লুকোমায় আক্রান্ত আবদুল হামিদ। সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি।

আরও পড়ুন