বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গৃহবধূর মৃতদেহ উদ্ধার

Dead_গাইবান্ধার পলাশবাড়ীতে মার্জিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার পবনাপুর ইউনিয়নের আলাইপাড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মার্জিয়া ওই গ্রামের মাহামুদুল হক কাকরুর স্ত্রী এবং একই ইউনিয়নের  মালিয়ানদহ গ্রামের আবু বক্করের মেয়ে।

হরিনাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) নজরুল ইসলাম জানান, দুপুরে নিজ ঘরে মার্জিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে স্থানীয়রা জানায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনে মর্জিয়ার কোনও সন্তান না হওয়ায় তার ওপর পরিবারের চাপ ছিল।

আরও পড়ুন