মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণেরও বেশি করা হচ্ছে। একই সঙ্গে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকেও ভাতার আওতায় আনা হচ্ছে। জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধে অংশ নেয়া যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া প্রমুখ।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতাবৃদ্ধি ও শহীদ পরিবারের ভাতার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। দুয়েকদিনের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


