বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজশাহীর ২২১টি স্কুলে নেই প্রধান শিক্ষক

shampur shcol-rajshahiঅবসর, ভিন্ন চাকুরীতে চলে যাওয়া, বিদেশ গমন-এমন নানা কারণে রাজশাহীর ১০টি উপজেলার ২২১টি স্কুলে নেই প্রধান শিক্ষক। স্কুলগুলো চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীরা বলছে, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শিগগিরই সমস্যার সমাধান হবে।

বিশ্ববিদ্যালয়ে চাকরি নেয়ায়, রাজশাহী পবা উপজেলার এ স্কুলের প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। তাই ১২ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক আনিসুর রহমান। এতে অধিকাংশ সময় তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় বেকায়দায় পড়তে হচ্ছে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের। এটা শুধু এই স্কুলেই নয় জেলার প্রধান শিক্ষক পদ শূন্য ২২১টি স্কুলের একই অবস্থা।

আর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা বলছেন, একই সঙ্গে প্রধান ও সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে হিমসিম খাচ্ছেন তারা।

পবা রাজশাহী শ্যামপুর উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান বলেন, ‘একজন প্রধান শিক্ষককে অফিসিয়াল কাজের জন্য যেভাবে ব্যস্ত থাকতে হয় তখন তার ক্লাস নেয়ার সুযোগ থাকে না।’

জেলার পবা উপজেলার ১৯টি, মোহনপুরে ১৯টি, বাগমারায় ৪০টি, গোদাগাড়িতে ১২টি, চারঘাটে ২৫টি, তানোরে ৩৭টি, পুঠিয়ায় ২৪টি, বাঘায় ১৮টি ও সদরের ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক নেই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কাশেম বলেন, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জেলায় প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষকের প্রায় ৪০০টি পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন