ঘন কুয়াশার কারণে পদ্মা নদিতে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া মাঝ নদীতে ৫টি ফেরি আটকে আছে বলে খবর পাওয়া গেছে।
বি আইডব্লিউটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, ঘন কুয়াশায় পথ দেখা না যাওয়ায় মঙ্গলবার ভোর থেকেই শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। মাঝ পদ্মায় ৫ ফেরি আটকা পড়েছে। ঘন কুয়াশা কেটে গেলে আবারও স্বাভাবিক নিয়মে ফেরি চলাচল শুরু করবে। এদিকে ঘাটের দুই পাশে শত শত যাত্রীবাহী ও পণ্য বোঝাই গাড়ী লাইন দেখা দিয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


