বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ নিরাপদ: স্বরাষ্ট্রমন্ত্রী

asad kamalবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর থাকায় জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো।

মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গি তৎপরতা একটা গ্লোবাল থ্রেডে পরিণত হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আমাদের নিরাপত্তা বাহীনি ভালো কাজ করছে। কাজেই এটা নিয়ে আতঙ্ক বা উৎকণ্ঠা প্রকাশ করার কিছু নেই।’

আরও পড়ুন