শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

৩ শ্রমিক নিহতের গুজব, সড়ক অবরোধ

sorokoborud-komlapurরাজধানীর উত্তর কমলাপুর বাসস্ট্যান্ডে গার্মেন্টসের তিন শ্রমিক নিহত হওয়ার গুজবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

মূলত সোমবার রাত ৮টায় বলাকা পরিবহণের একটি বাস চাপায় অলিও গার্মেন্টসের এক শ্রমিক নিহত হন। কিন্তু তিন শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়লে সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে।

এ সময় তারা কমলাপুর ও এর আশপাশের রাস্তা অবরোধ করে। পরে বিজিএমইএ’র কর্মকর্তারা একজন শ্রমিক মৃত্যুর খবর নিশ্চিত করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

আরও পড়ুন