বুধবার ৪ নভেম্বর ২০২৬

কান্দাহার বিমানবন্দরে তালেবান হামলা, নিহত ১০

taliban-kandahar_20903আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় তালেবান জঙ্গিসহ ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা রাতে আফগান ফোর্সের ওপর হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে প্রতিপক্ষের পাল্টা হামলায় নিহতের এ ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

স্থানীয় সরকারের একজন মুখপাত্র শামিম খপালওয়াক বলেন, বিমানবন্দর এলাকায় একটি স্কুলে অবস্থান নিয়ে জঙ্গিরা বিমানবন্দর লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। জঙ্গিদের সমুচিত জবাব দেয় তারা। তিনি বলেন, বিমানবন্দরটির চত্বরে দেশটিতে অবস্থানকারী নেটো ও আফগান সেনাবাহিনীর সদরদপ্তর।

কান্দাহার বিমানবন্দরের পরিচালক আহমাদুল্লাহ ফাইজি জানান, গোলাগুলির কারণে বিমানবন্দরের ভেতরে বেশকিছু যাত্রী আটকা পড়েছিলেন। নিহতদের মধ্যে সেনাসহ বেসামরিক মানুষও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারী জঙ্গিরা নিহত হয়েছেন কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

আরও পড়ুন