প্রতিবছর আইসিটি ডিভিশন আউটসোর্সিং খাতে পর্যাপ্ত জনবল তৈরির লক্ষ্যে ৫০ হাজার তরুণকে ট্রেনিং এর ব্যবস্থা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেল এ বিপিও সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘কয়েক হাজার গ্র্যাজুয়েট আসছে আইসিটি ব্যাকগ্রাউন্ড থেকে কম্পিউটার সায়েন্সের। তবে বিপিও ইন্ডাস্ট্রির জন্য এবং আউটসোর্সিংয়ের জন্য তাদের সেই অভিজ্ঞতা ও ট্রেনিংয়ের অভাব। আমাদের আইসিটি ডিভিশন আমরা তখন পরিকল্পনা ও উদ্যোগ নিলাম যে এই ট্রেনিং আমরা দেব। আর আমরা তখন একটা টার্গেট নিলাম যে বছরে ৫০ হাজার তরুণদেরকে আইসিটি ট্রেনিং আমাদের আইসিটি বিভাগ থেকে দেব।’
তিনি বলেন, ‘গত বছরে প্রায় ৩০ হাজারের মতো ট্রেনিং দিয়েছি। আগামীতে প্রতি বছর ৫০ হাজার তরুণদের আমাদের আইসিটি বিভাগ থেকে ট্রেনিং দেয়া হবে আউটসোর্সিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টে।’


