শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর: রাষ্ট্রপতি

hamidবর্তমান সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। বলেছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সংস্থা ও সংগঠনকে মানবাধিকার রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হচ্ছে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। বলেন, ‘১৯৫০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক সার্বজনীন মানবাধিকার ঘোষিত হওয়ার পর মানবাধিকারের প্রতি জাতিসমূহের বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবছর ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে।’

আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সকল মানবাধিকার ও সুশাসনের নিশ্চয়তা বিধান করা হয়েছে। সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয়েছে। পাশপাশি জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯ প্রণয়ন করা হয়েছে।’

“সরকার দারিদ্র্য বিমোচন, জনগণের জীবনমান উন্নয়নসহ সর্বস্তরে মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আরও পড়ুন