বুধবার ৪ নভেম্বর ২০২৬

রানি মুখার্জি মা হলেন, মেয়ের নাম ‘আদিরা’

Rani-Mukমেয়ে হল রানি মুখোপাধ্যায়ের। বুধবার সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে রানি-আদিত্যর প্রথম সন্তান জন্ম নেয়। নাম রাখা হয়েছে আদিরা।  আদিত্য চোপড়া এবং রানি মুখোপাধ্যায়ের নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা।

জানা গিয়েছে, রানি ও তাঁর মেয়ে সুস্থ আছেন। বাড়িতে এখন চলছে নবাগতকে স্বাগত জানানোর প্রস্তুতি।

বুধবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তান প্রসব করেন রানি।

একটি বিবৃতিতে রানি বলেছেন, ‘‘আমার শুভাকাঙ্ক্ষী এবং ফ্যানদের ধন্যবাদ জানাচ্ছি। আজ ঈশ্বর আমাদের সবথেকে বড় উপহারটি দিয়েছেন, আদিরা। আমাদের বন্ধু এবং ফ্যানদের তাঁদের নিঃশর্ত সমর্থনের জন্য আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। জীবনের নতুন একটা অধ্যায় শুরু হল।’’

রানির মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘রানি মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা মনে করেছেন, ওঁকে তাঁদের তত্ত্বাবধানে রাখা প্রয়োজন। বাড়িতে নবাগতর ঘর সাজানোর কাজ চলছে। ফলে ধুলো আর আওয়াজের থেকে তাঁকে দূরে রাখাও প্রয়োজন। রানি এবং তাঁর মেয়ে একেবারে সুস্থ আছে।’’

আরও পড়ুন