বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয় গুলশানে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
বৈঠকে পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ, পরিকল্পনা এবং এ-সম্পর্কিত গুরুত্বপূর্ণ দলীয় সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।


