প্লে অফ পর্বে ওঠার লক্ষ্যে আজ মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মুশফিকের সিলেট সুপারস্টার্স। মিরপুরে আজ দুপুর ২টায় শুরু হবে দু’দলের এই ম্যাচ। ৯ ম্যাচে ৬ জয় আর ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকা কুমিল্লা আগেই নিশ্চিত করেছে প্লে অফ পর্ব। তাই অনেকটা চাপমুক্ত থাকবে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা।
অন্যদিকে, সিলেট সুপারস্টার্সের সামনে অপেক্ষা করছে বাঁচা-মরার লড়াই। কারণ প্লে অফ পর্ব নিশ্চিত করতে হলে, এ ম্যাচে জিততেই হবে মুশফিকের দলকে। তবে, সেজন্য অবশ্য দিনের ২য় ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে হারতে হবে বরিশাল বুলসের বিপক্ষে।
এদিকে, সিলেটের পাকিস্তানী সুপারস্টার শহীদ আফ্রিদিও আছেন দারুণ ছন্দে। তাই সব মিলিয়ে এ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফ পর্বে উঠতে চাইবে সিলেট।


