রাজধানীর ওয়ারী থানার নারিন্দা মোড় এলাকায় একটি মসেে দুবৃত্তদরে দয়ো আগুনে তনিজন দগ্ধ হয়ছেনে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নারন্দিার হামীম রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মেসের দরজায় তালা দিয়ে ভেতরে আগুন ধরিয়ে দয়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- ওই মেসের বাসিন্ধা সুমন (৪০), শাকিব (৩৫) এবং শহীদুল ইসলাম শহীদ (২৭)। তারা মোটরপার্টস দোকানে কাজ করতেন বলে পুলিশ জানায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক জানান, ভোর ৪টার দিকে কে বা কারা দরজায় তালা দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। মেসের বাসিন্দাদের আগুন আগুন চিৎকার শুনে স্থানীয়রা তালা ভেঙে তাদের উদ্ধার করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান এএসআই নূরুল ইসলাম।
‘চিকিৎসকরা জানিয়েছেন সুমনের ৮৫শতাংশ, শাকিবের ৩২ শতাংশ এবং শহীদের শরীরের ৮৫শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’ দগ্ধরা তিনজনই স্থানীয় মোটরপার্টসের দোকোনে কর্মচারী হিসেবে কাজ করতেন।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদ হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরঘাট স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই আগুন নিভে যায়। দরজা থেকে একটি ভাঙা তালা ও হাতুরি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ বলে জানান তিনি।


