বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৮ ‘ডাকাত’ নিহত

2015_12_10_11_57_21_0ekdGkmYfk6mY6sEayUeHNsMs0Gieu_originalনারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনীতে ৮ ‘ডাকাত’ নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার বৃহস্পতিবার ভোর চারটায় এ ঘটনা ঘটে। একটি চালের দোকানে ডাকাতের প্রস্তুতিকালে মাইকে ঘোষণা দিলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে গণপিটুনী দিলে ৮ জন নিহত হয়।

আহতদের মধ্যে রয়েছেন- ময়মনসিং ত্রিশাল থানার রায়পুর গ্রামের মৃত লতিফের ছেলে মানিক, চাঁদপুর থানার কালিবাড়ি গ্রামের ওসমানের বেপারী লোকমান, ময়মনসিং কোতোয়ালী বালল্লা গ্রামের ছানা মিয়া সজিব মিয়া।

নিহত ৮ ডাকাতের মধ্যে রয়েছেন- নোয়াখালি এলাকার রাজিব ওরফে রনি (৩০), ময়মনসিংহ কোতোয়ালী এলাকার রুবেল (২৫) জুয়েল (৩৫), টিটু (৩০), শওকত (৩০) ও সজীব (৩৫)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহম্পতিবার ভোর ৫টায় পুরিন্দাবাজারে ডাকাতদল আ. গফুরের চালের দোকানের চাল লুট করে ট্রাকে (ঢাকা মেট্রো ট- ১৮-৪৩১১) তুলতে ছিল। এ সময় স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দ্যেশ্যে মুসল্লিরা বের হলে ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পাঁ বেঁধে ফেলে। তাদের একজন দৌড়ে মসজিদে গিয়ে ডাকাত বলে চিৎকার করলে আশপাশের কয়েক গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করে ১০ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে ৮ ডাকাত নিহত হয়। খবর পেয়ে পুলিশ ছড়িয়ে থাকা ডাকাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গুরুতর আহত ৩ ডাকাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানান, পুরিন্দা বাজারে গফুর মিয়ার চালের দোকানে বৃহস্পতিবার ভোর চারটায় একদল ডাকাত দল হানা দেয়। বিষয়টি আশেপাশের মানুষ টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে চারপাশ থেকে শত শত লোকজন ডাকাতদের ঘিরে ফেলে। ওই সময়ে বিক্ষুব্ধ লোকজন ডাকাতদের গণপিটুনী দেয়।

স্থানীয়দের বরাত দিয়ে এএসপি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ‘একদল ডাকাত’ পুরিন্দাবাজারের দুই নৈশপ্রহরীকে বেঁধে ফেলে ব্যবসায়ী এম এ গফুর ভূঁইয়ার ‘ভাই ভাই স্টোরের’ তালা ভেঙে চালের বস্তা ট্রাকে তুলতে থাকে। এক পর্যায়ে এক নৈশ প্রহরী পালিয়ে স্থানীয়দের খবর দিলে এলাকার লোকজন পুরিন্দা বাজার জামে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। তখন জনতা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে এবং তাদের পিটুনিতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

বাজারের নিরাপত্তা প্রহরী জামান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাকে করে এসে কয়েকজন বলে- ভাই ভাই দোকানের চাল এসেছে, তাদের সাহায্য করতে হবে।

আরও পড়ুন