বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

মহাখালীতে খ্রিস্টান পরিবারের ৩ সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ashik-injured-31.03.15_60302রাজধানীর মহাখালীর আরজতপাড়ায় এক খ্রিস্টান পরিবারে বাসায় ঢুকে তিন জনকে কুপিয়ে ও গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। ওই বাড়ির বাসিন্দারা জানায়, বৃহস্পতিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। বাড়িটির জানালার গ্রিল বাঁকা করে মুখোশ পরা তিনব্যক্তি ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জেগে গেলে বাসায় থাকা নরেন ও রাজেশকে এলোপাথাড়ি কোপায় ও গুলি করে দুর্বৃত্তরা।

এ সময় বাসার এক নারীকে কুপিয়ে জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি গুলিও করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

আরও পড়ুন