বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

নতুন উচ্চতায় মোশাররফ করিম

actor-mosharraf-karimমোশাররফ করিমের নাটক মানেই যেন বিনোদনে ভরপুর প্যাকেজ। ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা পাওয়া এ অভিনেতার ঝুলিতে এবার জমা হল নতুন আরও একটি রেকর্ড। ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা নাটকের অভিনেতা এখন এ শিল্পীই।

সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক নাটক ‘লড়াই’-এর প্রথম দশ পর্ব। আর তাতেই যেন হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা। নাটকটি দেখতে এ পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশিবার ঢুঁ মারা হয়েছে ইউটিউবে। মোশাররফ করিম, রিচি সোলায়মান, রওনক হাসান, নাদিয়া, জুঁই করিম, আমিরুল ইসলাম, চিত্রলেখা আর ওয়াহিদা মল্লিক জলি অভিনয় করেছেন এ নাটকে। মুহাম্মদ মামুন-অর-রশীদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন নির্মাতা আল হাজেন।

আরও পড়ুন