বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্যারিসে সাংবাদিকদের মিলনমেলা

 

Prss_Club-franceজলবায়ু সম্মেলন উপলক্ষে বাংলাদেশ থেকে আগত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের এক মত বিনিময় সভা ও নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার প্যারিসের বনানী রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় সাংবাদিকদের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও একই মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, চাপাইনবাবগঞ্জের এমপি গোলাম রব্বানী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।

ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নূরুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ দ্বীপের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চিফ এক্সিকিউটিভ এডিটর জ. ই. মামুন, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম আশরাফ আলী, দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার তৌফিক মারুফ, দৈনিক প্রথম আলোর রিপোর্টার ইফতেখার মাহমুদ, ঢাকা রিপোর্টস ইউনিটির অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, ৭১ টিভির রিপোর্টার মহিম মিজান, ইউএনবির মাসুদুর রহমান, ইনডেপেনডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মনজুরুল করীম পলাশ, বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান, বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার ইমরুল কায়েস ও জিয়াউল হক সবুজ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার নিজামুল হক বিপুল, আমাদের অর্থনীতির রিপোর্টার আসাদুজ্জামান সম্রাট, রিপোর্টার রিমন মাহমুদ, সমকালের রিপোর্টার আলতাফ হোসেন, বাংলানিউজের রিপোর্টার মাসুদ রহমান, সকালের খবরের রিপোর্টার রবিউল ইসলাম, ভোরের ডাকের রিপোর্টার ওমর ফারুক, বিবিসি বাংলা ডট কমের জালাল আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি দেলওয়ার হোসেন সেলিম ও মুহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য দেবেশ বড়ুয়া, এস এ টিভির মাম হিমু, ফরিদ আহমেদ রনি, কাজী হাবীব, বদরুজ্জামান, সুনন্দন বড়ুয়া, বাসুদেপ গোস্বামী প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা বলেন, বহু কষ্ট ও ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যভাবে কাজ করতে হবে। বিজয়ের মাসে আমাদেরকে শহীদের কথা স্মরণে রেখে দেশ ও বিদেশের সবখানে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিয়ে দেশের সম্মান রক্ষায় করতে হবে। যার যার স্থানে থেকে সততার সাথে কাজ করাই হলো দেশ প্রেম।

বাংলাদেশের গৌরবান্বিত এই বিজয় ও ভাবমূর্তি রক্ষা করতে প্রবাসী সাংবাদিকদের আরো সক্রিয় ভুমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সকলকে আপষহীন হতে হবে। এছাড়া, বক্তাগণ ফ্রান্স প্রবাসীদের এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের সুনাম ধরে রাখার আহবান জানান।

আরও পড়ুন