নড়াইলের লোহাগড়ায় একটি বাড়ির ভিত খুঁড়তে গিয়ে এক হাজার ৯২৫টি গুলি পাওয়া গেছে। এর মধ্যে এসএলআরের ৮৭৫টি ও থ্রি নট থ্রি রাইফেলের ৫০টি গুলি এবং দুটি ম্যাগাজিন রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে সেগুলো উদ্ধার করেন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সরকার পাড়ার লুৎফর রহমানের বাড়িতে ফুট দুয়েক মাটির নিচে শ্রমিকেরা এসব গুলি পেয়ে পুলিশকে জানান।
শ্রমিক আব্দুর রহিম বলেন, ‘আমরা কয়েকজন লুৎফর সাহেবের বাড়ির ভিত কোদাল দিয়ে খুঁড়ছিলাম। গর্ত করার পর হঠাৎ ঠনঠন শব্দ পাই। ভয়ে বাড়ির মালিককে খবর দিই। তিনি খুঁড়তে বললে চারপাশ খুঁড়ে গুলিগুলো পাই।’
বাড়ির মালিক লুৎফর রহমান বলেন, ‘অনেক গুলি ও ম্যাগাজিন দেখতে পেয়ে থানায় খবর দিই।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, উদ্ধার করাকৃত গুলি ও ম্যাগাজিনে মরিচা ধরায় কিছুই বোঝা যাচ্ছে না।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে উদ্ধার করা গুলি মুক্তিযুদ্ধের সময়কার।


