বুধবার ৪ নভেম্বর ২০২৬

১২০ বছরের পুরনো যন্ত্র দিয়ে এখনও রেলওয়েতে মেরামত

Train-meramotরেলসেবা নিরবচ্ছিন্ন রাখতে ইঞ্জিন, কোচ, ওয়াগনের মেরামত ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ রেলওয়ের আছে ছয়টি কারখানা বা ওয়ার্কশপ। কিন্তু আধুনিকায়নের অভাবে মান্ধাতার আমলের যন্ত্রপাতি দিয়েই চলছে মেরামত কাজ। এই যন্ত্রপাতিগুলোর অনেকগুলোর বয়স ১২০ বছরও রয়েছে। আর জনবলের অভাবে কারখানার পূর্ণাঙ্গ ক্ষমতাও কাজে লাগানো যাচ্ছে না।

সৈয়দপুর, পাবর্তীপুর ও পাহাড়তলীর রেলওয়ে কারখানা থেকে এক সময় কোচ উৎপাদন করা হতো। এখন এ কারখানাগুলোতে শুধু রক্ষণাবেক্ষণের কাজই চলে। সময়ের ব্যবধানে এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে তাও আবার সীমিত পরিসরে।

বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতা বাড়ানো গেলে রেলের রক্ষণাবেক্ষণের পাশাপাশি কারখানাগুলো থেকে কোচ উৎপাদনও সম্ভব।

এ ছাড়া তীব্র লোকবল সংকটে ভুগছে প্রত্যেকটি কারখানা। কোনো কোনোটিতে মঞ্জুরি হওয়া জনবলের অর্ধেকেরও কম জনবল দিয়ে কাজ চালানো হচ্ছে। এদের মধ্যে অনেকেরই আবার অবসরে যাওয়ার সময় চলে এসেছে। এ ছাড়া কোনো বছরই চাহিদা মতো বাজেট না মেলায় কারখানার কর্মপরিবেশও হয়ে পড়েছে বেহাল।

রেল খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এনটিভির ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্বে শনিবার এই বিষয়গুলো জানানো হয়।

আরও পড়ুন