বুধবার ৪ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীরা বই পাবে ২ জানুয়ারি

Nahid-bookশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামী ১০ দিনের মধ্যেই বিনা মূল্যের সব পাঠ্যবই মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে। তবে নতুন বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে পরদিন শনিবার (২ জানুয়ারি)।

রোববার সন্ধ্যায় রাজধানীর মাতুয়াইলে বিভিন্ন ছাপাখানা পরিদর্শন করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, এবার বছরের শুরুর দিন ১ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ জানুয়ারি সারা দেশে পাঠ্যপুস্তক দিবস পালন করে বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এতে শিক্ষাবর্ষ শুরুর দিনেই শিক্ষার্থীরা হাতে পাঠ্যবই পাবে।

ছাপাখানা পরিদর্শনকালে মন্ত্রীকে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যেই বিনা মূল্যের সব পাঠ্যপুস্তক ছাপিয়ে মাঠ পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী বছরের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৪ কোটির বেশি বিনা মূল্যের পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে। চলতি বছর এ সংখ্যা ছিল ৩৩ কোটি।

আরও পড়ুন