সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১২ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ‘বনখেকো’ ওসমান গনির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালে এ মামলায় ওসমান গনিকে ১২ বছরের কারাদণ্ডাদেশ দেন নিম্ন আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। আজ সেই আপিলের শুনানি শেষে তাঁর ১২ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট।
ওসমান গনি বর্তমানে কারাগারে আছেন। একই অপরাধে তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা হলেও তিনি বর্তমানে পলাতক।


