সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহে নসিমন ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৭ জন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সকাল ৬টার দিকে হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের গাড়দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পোরজনার মহারাজপুর থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী একটি নসিমনকে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়িগামী একটি ট্যাংকলরি চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর সেখানে আরও ৩জন নিহত হয়।
নিহতদের মধ্যে বড়মহারাজপুর গ্রামের আজুফা (৬০), অঞ্জনা (২৫), মকবুল হোসেন (৪০), সোবাহান (৩৫) ও বন্যার (১১) পরিচয় জানা গেছে। নিহতরা ঢাকায় যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে উল্লাপাড়া রেল স্টেশনে যাচ্ছিলেন।


