মৃত্যুর ১৮ বছর বাদে মাদার টেরেজ়াকে দেওয়া হবে সেন্টহুড উপাধি। আগামী বছর সেপ্টেম্বর মাসে তাঁকে এই উপাধি দেওয়া হবে। রোমের ক্যাথলিক চার্চের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা জ্ঞাপনের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০০৩ সালের ১৯ অক্টোবর পোপ দ্বিতীয় জন পল মাদার টেরেজ়ার বিয়েটিফিকেশন করেন। এবার এতদিন পর তাঁকে সেন্টহুড উপাধি দেওয়া হচ্ছে।
ক্যাথলিক চার্চ সূত্রে জানানো হয়েছে, পোপ ফ্রান্সিস গত বৃহস্পতিবারই তাঁকে এই সম্মান প্রদান করার কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, ১৯১০ সালে ম্যাকডোনিয়ায় জন্মগ্রহণ করেন অ্যাগনেস গোনাক্সা বোজ়াক্সিন। দুঃস্থদের সাহায্যার্থে কলকাতায় তিনি মিশনারিজ় চ্যারিটি স্থাপন করেন। ১৯৭৯ সালে তাঁকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়।


