বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিজয় দিবস উপলক্ষে মাহিদুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যা

11425145_447058808797444_1807569960157231766_nমহান বিজয় দিবস উপলক্ষে আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে স্বরচিত্র ও আবৃত্তিমেলা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এটি অনুষ্ঠিত হবে।

সুবর্ণ সেই আলোর রেখা শিরোনামে একক আবৃত্তি সন্ধ্যায় স্বনির্বাচিত ও দর্শক নন্দিত প্রায় চল্লিশটি কবিতা আবৃত্তি করে শোনাবেন মাহিদুল ইসলাম।

এরমধ্যে মাহবুবুল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’, নির্মলেন্দু গুণের ‘আমি আজ কারও রক্ত চাইতে আসিনি’, কাজী নজরুল ইসলামের ‘আয়রে আবার আমার চির তিক্ত প্রাণ’, সুনীল গাঙ্গুলির ‘কবির মৃত্যু’, নাজিম হিকমতের ‘জেলখানার চিঠি’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো’, শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়া জন্যে হে স্বাধীনতা’, আসাদ চৌধুরীর ‘বারবারা বিডলারকে’, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ‘বাতাশে লাশের গন্ধ’, সৈয়দ শামসুল হকের ‘নূরলদিনের সারা জীবন’সহ বেশ ক’জন জনপ্রিয় কবির নন্দিত কবিতা আবৃত্তি করে শোনাবেন।

এ ছাড়াও স্বরচিত্র তাদের দলীয় পরিবেশনার অংশ হিসেবে হুমায়ুন আজাদের ‘শুভেচ্ছা’ কবিতা পরিবেশন করবে।

অনুষ্ঠানের প্রবেশ-টিকিট পাওয়া যাচ্ছে, শাহবাগ আজিজ সুপার মার্কেটের (৩য়) তলায় এবং শিল্পকলা একাডেমির আবৃত্তি, সংগীত ও নাট্যশালায়।

আরও পড়ুন