হবিগঞ্জ সদর উপজেলায় পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের ফজর আলী (৩০), সাটিয়াজুরীর লিটন মিয়া (২০), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাসেল মিয়া(২৫), কসবার সফিক মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার আব্দবকাই গ্রামের সাহেব আলী(৩৫)।
বৃহস্পতিবার রাতে উপজেলার নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাত নয়টার দিকে মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় তাদের সঙ্গে ডাকাতদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ডিবি ৮ রাউন্ড গুলি করে। এতে ২ ডাকাত আহত হয়। বাকি ৩ জনকে জনতা ধাওয়া করে পুলিশে সোপর্দ করে।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড গুলি, রামদা, রড উদ্ধার করা হয়।
আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) সুদীপ রায় ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


