অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হয়েছে বলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২২ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও এএফডব্লিউ কোর্স ২০১৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠলে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে।
পাশপাশি প্রশিক্ষণপ্রাপ্ত বেসামরিক বাহিনীকে এক সঙ্গে কাজ করার আহ্ববান জানান তিনি। এ সময় কোর্স সমাপ্তকারী ১৩৩জন গ্র্যাজুয়েটকে সার্টিফিকেট প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পারার কারণেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ১২২ ভাগ পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে ।


