বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে খাদ্যমন্ত্রীর আহ্বান

1444407761তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইন্সটিটিউশনের শত বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশের সব আন্দোলনকে সঠিকভাবে জাতির সামনে তুলে ধরারও আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের সন্তানেরা হয়তো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। আমি শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, তারা যেন আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেন। দীর্ঘদিন ধরে আমাদের সন্তানদের বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাস তুলে ধরা হয়েছে। তারা মিথ্যার মধ্যে, অন্ধকারের মধ্যে বসবাস করছিল।’

এর আগে বকশীবাজার থেকে একটি র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নবকুমার স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।

আরও পড়ুন