বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে বলে পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে গড় আয়ু ৩ মাস বেড়ে ৭০ বছর ৭ মাসে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস এর প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। রাজধানীর অন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে রবিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
২০১৩ সালে করা জরিপে গড় আয়ু উল্লেখ করা হয়েছিল, ৭০ বছর ৪ মাস।


